অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমিন গতকাল শুক্রবার রাত ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৫ বছর। তিনি স্বামী, ভাই–বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ শনিবার বাদ জোহর নগরীর নাসিরাবাদস্থ বিপ্লব উদ্যানের পাশের মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ফরিদা ইয়াসমিনের মৃত্যুতে শোক প্রকাশ করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ। প্রেস বিজ্ঞপ্তি।









