বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা শাহ্সূফি মাওলানা মীর মোহাম্মদ আখতারুল কাদেরী (রাহ.) খাদেম ও জীবনী লেখক, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আমান উল্লাহ খান গতকাল জুমাবার বিকেল পাঁচটায় ঢাকা এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। আমান উল্লাহ খান হাদিয়ে যামান শাহ্সুফী মাওলানা আবদুল জব্বার (রাহ.) ও বাহরুল উলুম শাহসুফি মাওলানা কুতুবউদ্দিনের (রাহ.) অন্যতম শীর্ষ মুরিদ। তিনি বায়তুশ শরফ কমপ্লেক্সের উন্নয়ন এবং প্রতিষ্ঠানটির আদর্শিক প্রসারে আজীবন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মরহুমের প্রথম জানাযার নামাজ ৪ জুলাই সকাল ১০ টায় ঢাকা ফার্মগেটস্থ বায়তুশ শরফ কমপ্লেক্সে এবং দ্বিতীয় জানাযার নামাজ একইদিন বাদ এশা চট্টগ্রাম ডবলমুরিং ধনিয়ালাপাড়া কেন্দ্রীয় বায়তুশ শরফ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। আমান উল্লাহ খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী ( মা.জি.আ) এবং বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহসহ কেন্দ্রীয় সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












