ফটিকছড়ি পৌরসভা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা গত শুক্রবার বিবিরহাটে একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন। সভা পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ।
বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য ছরওয়ার উদ্দিন চৌধুরী দুলাল, আবু তাহের ছিদ্দিকী, মিয়া খান ফরিদ, সামসুল আলম চৌধুরী, ছৈয়দুল হক, আহসান আহমদ হাসান চৌধুরী, মো. আলী চৌধুরী, মো. জহুরুল ইসলাম, আহমদ নবী, মো. মাহাবুল আলম, জহুরুল ইসলাম সওদাগর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব মনিরুল ইসলাম, পৌর ছাত্রদল আহ্বায়ক মো. একরামুল চৌধুরী ও সদস্য সচিব আসিফ কায়েস চৌধুরী। সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা প্রদানের জন্য দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।











