বাজার করে ফেরার পথে রাস্তায় পড়ে যুবকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৫ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া ফুলতলা বাজারে পড়ে গিয়ে মো. ইমরান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ২টার দিকে বাকলিয়া থানার পশ্চিম খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান একই এলাকার মৃত মাওলানা ইব্রাহিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার এসআই আল ইমরান বলেন, ইমরান বাজার করে বাসায় ফেরার পথে হঠাৎ রাস্তায় পড়ে যান। তার নাক, মুখ দিয়ে রক্ত বের হতে দেখে স্থানীয়রা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
পরবর্তী নিবন্ধফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সভা