আনোয়ারায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় গতকাল রোববার উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদের কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারের মাঝে ৭ লক্ষ ৬৫ হাজার টাকার সরকারী অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ, বাঁশখালীর জলদির রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান,বন্যপ্রাণী রক্ষক নেজামুল ইসলাম, মো.ফোরকান মিয়া।বাঁশখালীর জলদির রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, বন বিভাগের উদ্যোগে বন্যহাতির আক্রমণে আনোয়ারার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারের মাঝে ৭ লক্ষ ৬৫ হাজার টাকা বিতরন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের স্থগিত নির্বাচন ২৭ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধবাজার করে ফেরার পথে রাস্তায় পড়ে যুবকের মৃত্যু