চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের (চসহই) স্থগিত নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২২ সংগঠনের চেরাগী পাহাড়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। গতকাল চসহই নির্বাচন কমিটির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২৭শে ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্থাপিত ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। শ্রম অধিদপ্তরের এক আদেশে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন স্থগিত করা হয়েছিল। প্রেস বিজ্ঞপ্তি।










