ক্রীড়া প্রতিবেদকচট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টি–২০ লিগের (সিএফএল) দ্বিতীয় আসরে গ্রুপপর্বের শেষ দিনের একমাত্র খেলায় বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে আম্বিয়া স্পোর্টস। এতে করে শেষ দল হিসবে তারা লিগের সেমিফাইনালে উঠেছে। আজ ২৭ অক্টোবর প্রথম সেমিফাইনালে অগ্রসর বয়েজ ক্লাব–এনএইচটি স্পোর্টস (সকাল ৮টা ৪৫) ও দ্বিতীয় সেমিফাইনালে আম্বিয়া স্পোর্টস–রাইয়ান স্পোর্টস (দুপুর ১২.৪৫টা) পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করবে। দুটো খেলাই সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টসে হেরে গতকাল সোমবার প্রথমে ব্যাট করতে নেমে অগ্রসর বয়েজ ৮ উইকেটে ১১৩ রান করে। জবাবে ১৬.৪ ওভারে ২ উইকেটে ঐ রান অতিক্রম করে আম্বিয়া স্পোর্টস(১১৪)। আম্বিয়ার পক্ষে ওপেনার এস এম তৌসিফ ৪৯ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৬৮ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা তৌসিফের হাতে বিসিবি’র কিউরেটর জাহেদ রেজা বাবু ও গেম চেঞ্জার অব দ্যা ম্যাচ ওয়াকিউদ্দিনের (৩/১৮) হাতে ফিটিন জিমের কর্ণধার নাঈম পুরস্কার তুলে দেন।











