ফটিকছড়ি গ্রামার স্কুলে বৈশাখী উৎসব

| মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজে বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষ্যে গতকাল সোমবার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল গ্রামীণ পিঠা ও ফল উৎসব। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া, কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ সালাহ উদ্দিন। প্রধান আলোচক ছিলেন নারায়ণহাট কলেজের অধ্যাপক কবি আনোয়ারুল করিম। বিশেষ অতিথি ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোজাম্মেল হোসেন চৌধুরী পলাশ, সাংবাদিক মোহাম্মদ সেলিম উদ্দিন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ আব্দুল মাবুদ চৌধুরী, শাহাবুল আলম মিনার ও মোহাম্মদ তৌহিদুল আলম। উৎসবের উদ্বোধক ছিলেন ফটিকছড়ি গ্রামার ফাউন্ডেশনের চিফ কোঅর্ডিনেটর এম কামরুল হাসান চৌধুরী। সভাপতিত্ব করেন বিদ্যাপীঠের অধ্যক্ষ আলী আজগর। সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক জেকি। সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়াছিন আরাফাত, আশরাফুল ইসলাম সৌরভ, ঈশান নাথ, নির্মল ত্রিপুরা, ইসমত আরা বেগম ও জেসমিন আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুলকির ছোটদের বৈশাখী মেলায় যুদ্ধবিরোধী মানববন্ধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ বিএনসিসির ঈদ পুনর্মিলনী