প্রেসিডেন্সি স্কুলের (মিডল স্কুল) মাসব্যাপী অনুষ্ঠিত বার্ষিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্ব গতকাল রোববার নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।সিনিয়র স্কুলের উপাধ্যক্ষ ই.ইউ.এম. ইনতেখাবের সভাপতিত্ব্বে এতে প্রধান অতিথি ছিলেন আর্ন্তজাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইফতেখার উদ্দিন। প্রধান অতিথি বলেন, বিতর্ক মানে শুধু প্রতিপক্ষের যুক্তি খণ্ডন করা নয়; বরং নিজের যুক্তিকে তথ্য, প্রমাণ ও বিবেক দিয়ে প্রতিষ্ঠা করা। একটি ভালো বিতর্ক আমাদের শেখায় আমি যা ভাবি, সেটিই একমাত্র সত্য নয়; অন্যের দৃষ্টিভঙ্গির মধ্যেও সত্যের কোনো অংশ থাকতে পারে।
প্রতিযোগিতায় ৬০০ জনের অধিক শিক্ষার্থী অংশ নেয়। সংসদীয় বিতর্কের আদলে আয়োজিত চূড়ান্ত পর্বে গ্রুপ–এ ৩য় শ্রেণি বিতর্কের বিষয় ছিল ‘Books can take us places we have never been’ এতে চ্যাম্পিয়ন হয় টিম–এ এবং রানার্স আপ হয় টিম–বি এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় আলিশা মেহেরিন। গ্রুপ–বি (৪র্থ–৫ম শ্রেণি) বিতর্কের বিষয় ছিল ‘Learning through experience is better than learning from books’ এতে চ্যাম্পিয়ন হয়– ৫ম শ্রেণি টিম–এ, ১ম রানার্স–আপ ৪র্থ শ্রেণি ও ২য় রানার্স–আপ ৫ম শ্রেণি টিম–বি এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সরকারি দলীয় তৌফিক নূর নিশাত। গ্রুপ–সি (৬ষ্ঠ ও ৭ম) শ্রেণির বিতর্কের বিষয় ছিল ‘This house believes that asking the right questions is more important than knowing the right answer’ এতে চ্যাম্পিয়ন হয় ৭ম শ্রেণি ও রানার্স–আপ হয় ৬ষ্ঠ শ্রেণি এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিরোধী দলের দলনেতা মেহেজাবিন সাইদ জুনাইরাহ। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও ট্রফি তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।













