প্রবর্তক শিব মন্দিরে শ্যামাপূজা শুরু

| সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

নগরীর সুগন্ধা ১ নম্বর রোডস্থ প্রবর্তক শিব মন্দির প্রাঙ্গণে দুইদিন ব্যাপী সার্বজনীন শ্যামাপূজা গতকাল রোববার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মায়ের আবরণ উন্মোচন, অধিবাস, মায়ের পূজা, বলিদান, পুষ্পাঞ্জলি প্রদান ও আরতি। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য মন্টি চৌধুরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে শেষ হল সায়েন্স অলিম্পিয়াড
পরবর্তী নিবন্ধপটিয়ায় চোলাইমদসহ একজন গ্রেপ্তার