পটিয়ায় চোলাইমদসহ একজন গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

পটিয়ায় বিপুল পরিমাণ চোলাইমদসহ মাদক সম্রাট মোহাম্মদ কায়সারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মুরালীঘাট এলাকার নাছিরের ছেলে। গতকাল রোববার বিকালে মুরালীঘাট এলাকায় সাউন্ড সিস্টেমের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কায়সার দীর্ঘদিন যাবত পটিয়া-আনোয়ারা সীমান্ত মুরালীঘাট ব্রিজ এলাকায় মাদক ব্যবসায়ীদের নিয়ে একটি সিন্ডিকেট গঠন করে। সেখানে ইয়াবা ও চোলাইমদের জমজমাট ব্যাবসা চালিয়ে আসছিল। গতকাল পটিয়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাইমদসহ তাকে আটক করে।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, মাদক ব্যবসায়ী মো. কায়সারকে আটক ও চোলাইমদ উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে। তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। তার সাথে কারা জড়িত ও কোথা থেকে মাদক আসে কোথায় বা কার কাছে বিক্রি করেন তা জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবর্তক শিব মন্দিরে শ্যামাপূজা শুরু
পরবর্তী নিবন্ধচান্দগাঁও ওয়ার্ড যুবদলের বিক্ষোভ মিছিল