চান্দগাঁও ওয়ার্ড যুবদলের বিক্ষোভ মিছিল

| সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক গোলজার হোসেনের মুক্তির দাবিতে গত শনিবার বিকেলে ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ও চান্দগাঁও থানা বিএনপি নেতা ম. হামিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারাদেশে আওয়ামী সরকারের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী নেতৃত্বকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে এবং নেতাকর্মীদের মনোবল ধ্বংস করতেই বর্তমান ফ্যাসিস্ট সরকার বিএনপি এবং বিরোধী দলের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করছে। সরকারের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হয়েছে। জনরোষ থেকে নিজেদের রক্ষা ও পতনের ভয়ে ভীত হয়ে তাদের ভয়ঙ্কর বিষাক্ত ছোবল গিয়ে পড়ছে বিরোধী নেতাকর্মীদের ওপর। বর্তমান ফ্যাসিস্ট সরকার জুলুম-নির্যাতন, গ্রেপ্তার, হামলা-মামলা, হত্যা, গুমসহ সন্ত্রাসের পথকেই ক্ষমতা আঁকড়ে রাখার অবলম্বন হিসেবে বেছে নিয়েছে। জুলুমবাজ সরকারের দমন-নিপীড়নে জাতীয়তাবাদী শক্তিসহ বিরোধী নেতাকর্মীরা গ্রেপ্তারের ভয়ে ভীত নয় বরং আরো বলীয়ান হয়ে বর্তমান ভোটারবিহীন শাসকগোষ্ঠীর দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠবে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও যুবদল নেতা গোলজার হোসেনসহ নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

৪ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আবু বক্কর বাবু’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিন, সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য জাহেরু মাসুদ। আব্দুল হাকিম ও মো. আব্দুল করিম বাবলুর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিদুয়ান, আব্দুল নবী, ৫নং মোহরা ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আকতার হোসেন, চান্দগাঁও ওয়ার্ড বিএনপি নেতা মো. আলমগীর, থানা যুবদল নেতা মো. সরোয়ার, মো. সামশু, ৪নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, ৬নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, মো. মুরাদ, জালাল উদ্দিন, মো. রহিম, মো. মিজান, মো. বাদশা , মো. ইউসুফ, চান্দগাঁও ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা মো. পারভেজ, কায়েস উদ্দিন, যুবদল নেতা মো.কবির, রায়হান, মো. সিরাজ, মো. গফুর, মো. আদনান, মো. দস্তগীর, মো. ইরফান, মো. ফারুক, মো. ওয়াসিফ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় চোলাইমদসহ একজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাংলাদেশ নাথ সমিতির সাধারণ সভা