ক্রিয়েটিভ সায়েন্স সোসাইটি আয়োজিত সিএসএস সায়েন্স অলিম্পিয়াড গতকাল সম্পন্ন হয়েছে। এ আয়োজনে রাঙামাটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাসুমা বেগম, সহকারী কমিশনার (ভূমি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির এসিস্ট্যান্ট প্রফেসর, ডা. সৌমিত্র চক্রবর্তী, মুগদা মেডিকেল কলেজ (ঢাকা) এর লেকচারার ডা. শুভ্রা চক্রবর্তী, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন।
ক্রিয়েটিভ সায়েন্স সোসাইটির (সিএসএস) পরিচালক মাহমুদ আব্বাস সিএসএস এর কার্যক্রম সম্পর্কে অবগত করে বলেন, ক্রিয়েটিভ সায়েন্স সোসাইটি বিজ্ঞান সমাজ প্রতিষ্ঠায় কাজ করে। পাহাড়ে বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে সামনের দিনগুলোতেও নিরলসভাবে কাজ করে যাবে সিএসএস।
অলিম্পিয়াড প্রোগ্রামে সভাপতিত্ব করেন ক্রিয়েটিভ সায়েন্স সোসাইটির সভাপতি মো. আরমান হোসেন। উনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রিয়েটিভ সাইন্স সোসাইটির কো-অর্ডিনেটর সাইদুন্নিছা তোহ্ফা এবং সহ-সভাপতি অনুপ চাকমা।অলিম্পিয়াডে বিজ্ঞানের তিনটি শাখায় (গণিত, পদার্থ বিজ্ঞান ও জীববিজ্ঞান) তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও ছিলো প্রশ্নোত্তর পর্ব, অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত আলোচনা, ইন্টারেক্টিভ সেশন অন সায়েন্স এন্ড ফিউচার এবং ভিশন ২০৪১। খবর প্রেস বিজ্ঞপ্তির।














