বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯ বছরের শাসনামলে সংস্কার, উন্নয়ন–সুশাসন প্রতিষ্ঠাকারী এরশাদের হাতে গড়া জাতীয় পার্টিকে প্রতিহিংসার রাজনীতির ট্যাগ লাগিয়ে দমিয়ে রাখা যাবে না। এদেশে একমাত্র জাতীয় পার্টি সরকার উপজেলা সৃষ্টি করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে গ্রামের মানুষের রুটি–রোজির ব্যবস্থা করেছিলেন। যার মাধ্যমে আজকে উপজেলা হাসপাতালগুলো উপজেলার মৎস্য, চিকিৎসা, স্বাস্থ্য সকল কিছু জাতীয় পার্টিই চালু করেছিল।
জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও মহানগর আহ্বায়ক আবু তাহেরের সভাপতিত্বে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ জুলাই–বিপ্লব স্মৃতি মিলনায়তনে বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও মহানগর আহ্বায়ক আবু তাহের বলেন, এমন এক পরিবেশে আমি চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির দায়িত্ব নিয়েছি যখন সারা বাংলাদেশে জাতীয় পার্টির উপর মব চলছে। মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন ছিদ্দিকী ও কে এম আবছার উদ্দিন রনির যৌথ পরিচালনায় কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল ও মো. নুরুচ্ছফা সরকার, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহীন, কেন্দ্রীয় জাপা নেত্রী বহ্নি বেপারী। বক্তব্য দেন, মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক শওকত আকবর, প্রকৌশলী ফজলে আজিম দুলাল, অ্যাড. লিটন কান্তি গুহ, রোটারিয়ান এম এ মতিন, কক্সবাজার জেলা জাপার আহ্বায়ক অ্যাড. মো. তারেক, দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুর রব চৌধুরী টিপু, কক্সবাজার জেলার সদস্য সচিব অধ্যাপক নুরুল আমিন সিকদার, রাঙামাটির সাধারণ সম্পাদক প্রজেস চাকমা, দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন ফারুকী, উত্তর জেলার আহ্বায়ক হায়দর আলী চৌধুরী, সদস্য সচিব শফিউল–আজম চৌধুরী লিটন, খাগড়াছড়ির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মিথিলা রোয়াজা, বান্দরবানের সাধারণ সম্পাদক শওকতুজ্জামান মিশুক, মহানগর জাতীয় যুবসংহতির আহ্বায়ক অধ্যাপক নুরুল বশর সুজন, লামা আলী কদমের সাবেক সভাপতি এম এ সামাদ। প্রেস বিজ্ঞপ্তি।












