পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা, রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার ও দাফনে বাধা দেয়ার প্রতিবাদে নগরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। গত বুধবার ‘বিক্ষুদ্ধ বীর মুক্তিযোদ্ধা’ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গোলাম হায়দার, মুক্তিযোদ্ধা সৈয়্যদ আব্দুল গণি, মুক্তিযোদ্ধা সম্ভু দাশ, গেরিলা মুক্তিযোদ্ধা উদয়ন নাগ, মাহবুব মিন্টু, বালাগাত উল্লাহ, এবং উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক অমল কান্তি নাথ। উপস্থিত ছিলেন হোসেন সারোয়ার্দি, আশরাফ চৌধুরী, রিপন চৌধুরী, কাজী রাজিশ ইমরান, জয়নুদ্দিন আহমদ জয়, নূর আলম, অনিক মিত্র, ওমর ফারুক সোহেল, আশরাফুল হক, কামরুল চৌধুরী, সামাজিক সাংস্কৃতিক সঙ্গঠন চৈতগ্রাম এর পক্ষে সংহতি জানান প্রকাশ মযুমদার ও রাজনৈতিক কর্মী শেখ মহিউদ্দিন বাবু। (প্রেস বিজ্ঞপ্তি)












