বাঁশখালীতে জেএসইউএস আরডিটিসিতে দিনব্যাপী আয়োজিত যুবদের আগামীদিনের নেতৃত্ব বিষয়ক কর্মশালায় প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন বলেছেন,বাস্তব জীবনমুখী আধুনিক বিশ্ব পরিচিতি নির্ভর সমাজ সচেতন তারুণ্যকে প্রাধান্য দিতে হবে। একেবারে তৃণমূল পর্যায় থেকে নগরজীবনের প্রতিটি স্তরে স্তরে তরুণ বা যুবদের প্রশিক্ষিত জন সম্পদে পরিণত করতে হবে। তবেই দেশ– দেশের তরুণ সমাজ বহির্বিশ্বে উত্তরোত্তর সুনাম বয়ে আনতে সক্ষম হবে। তারাই আগামীদিনের সুনাগরিক হিসেবে দেশকে মান সম্মত নেতৃত্ব দিতে সক্ষম হবে। গত ১৮ জুলাই বাঁশখালীতে কর্মশালায় প্রতিবন্ধী অপ্রতিবন্ধী মিলিয়ে প্রায় ৩২জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। জেএসইউএস ট্রেনিং পুলের মূল প্রশিক্ষক আলেয়া পারভীন, মোহাম্মদ রুবেল, নাসরিন সুলতানা, রুমা চক্রবর্তী প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণার্থীদের উল্লেখযোগ্য ছিলেন এপেঙ বডি সভাপতি মো.ইয়াছিন আলী, ইয়ুথ গ্রুপ সভাপতি লিয়াকত হোসেন, সিবিআর ইন্টার্ণ মর্জিনা আক্তার। বক্তারা বলেন,জেন্ডার বৈষম্য, জন্মনিবন্ধন, বাল্যবিবাহ, নারী শিশু নির্যাতন ও ধর্ষণ, যৌতুক প্রথা,মাদকাসক্তি, মোবাইল আসক্তি, কিশোর অপরাধ, শিশুশ্রম, পরিবেশ দূষণ, ধর্মীয় গোড়ামী ও প্রভাব, বয়:সন্ধিকাল, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, শিক্ষায় জলবায়ুর প্রভাবকে সামনে রেখে দিনব্যাপী কর্মশালায় সার্বিক সহায়তা প্রদান করেন গণসাক্ষরতা অভিযান ঢাকা। প্রশিক্ষণার্থীরা আগামীতে দেশ ও সামাজিক উন্নয়নে নিজেদের অন্তর্ভুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আগামীতে বাঁশখালীতে এই ধরণের উদ্বুদ্ধকরণমূলক শিক্ষা সংস্কৃতির উন্নয়ন ঘটাতে পারে এমন কার্যক্রম হাতে নেয়ার সংকল্প করেন। প্রেস বিজ্ঞপ্তি।










