পটিয়া আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, পরিচ্ছন্ন স্বাস্থ্যসেবা নিশ্চত করতে চিকিৎসকদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সরকারি সেবা প্রতিষ্ঠানে সেবা দিতেই হবে। হাসপাতালের স্টোর রুমে ওষুধবন্দি করে রেখে দিলে স্বাস্থ্যসেবা হবে না। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতালের মতই থাকতে হবে। এখন থেকে স্টোর রুমের যাবতীয় কার্যাদি প্রতি সপ্তাহে যাচাই করার জন্য বিভিন্ন উপ কমিটির সদস্যদের তিনি নির্দেশ দেন।
গতকাল শনিবার পটিয়া হাসপাতাল মিলনায়তনে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় তিনি এ কথা বলেন। হাসপতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা জরিনের সঞ্চালনায় সভার শুরুতে সার্বিক চিত্র উপস্থাপন করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য কর্মকর্তা সব্য সাচী নাথ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, পৌরসভার কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, মুক্তিযোদ্ধা আহমদ নবী, কেলিশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজ সেন, নুরুল আবছার, উপজেলা আ. লীগের সিনিয়র সহসভাপতি আবদুল খালেক, সাংবাদিক আবদুর রাজ্জাক, আবেদ আমিরী প্রমুখ।













