নৃত্যরূপ একাডেমীর শাস্ত্রীয় ও সাধারণ নৃত্যানুষ্ঠান

| শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

নৃত্যরূপ একাডেমী চট্টগ্রামের ‘নৃত্যরূপাঞ্জলি’ দুইদিন ব্যাপী শাস্ত্রীয় এবং সাধারণ নৃত্য সন্ধ্যা ৩ ও ৪ অক্টোবর সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। দেশবরেণ্য নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করবে। নৃত্যের প্রধান ৮টি প্রধান ধ্রুপদী নৃত্যশৈলীর ৫টি ওড়িশি, ভরতনাট্যম, কথক, মনিপুরী ও কথাকলি পরিবেশন হবে। নৃত্যরূপ একাডেমীর পরিচালক প্রিয়াঙ্কা বড়ুয়া বলেন–চট্টগ্রামে সাধারণত দেশের গুণী নামকরা শিল্পীদের নৃত্য করার উপলক্ষ বা মঞ্চ কম থাকে। সেখানে আমাদের শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন, সার্টিফিকেট প্রদান ও ৩ বিশেষ ব্যক্তিকে সম্মাননা জানানোর এই আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে ১০টি দলের অংশগ্রহণে এই আয়োজন করেছি সবাই নৃত্য নিয়ে ভালো কিছু উপভোগ ও জ্ঞানার্জন করতে পারার জন্য। নৃত্যপ্রেমী সবাইকে উক্ত আয়োজন উপভোগ করতে আমন্ত্রণ জানানো হলো। সবার জন্য উন্মুক্ত দুইদিনের আয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের নতুন দুটি মসজিদ নির্মাণ কাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে উপহার সামগ্রী প্রদান