এনসিসি ব্যাংক পিএলসির উদ্যোগে ‘নারী এসএমই উদ্যোক্তাদের জন্য দেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ও ঋণ বিতরণ’ শীর্ষক একটি কর্মসূচি গত বুধবার চট্টগ্রামের ইসলামী ব্যাংকিং মুরাদপুর শাখায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও চট্টগ্রাম আঞ্চলিক প্রধান আলী তারেক পারভেজ, এসভিপি ও ক্লাস্টার প্রধান হারুন অর রশীদ, ভিপি মোহাম্মদ কামরুল মোরশেদ এবং ভিপি মো. সারওয়ার কামাল চৌধুরী। এছাড়া মুঠোফোনে সংযুক্ত ছিলেন ব্যাংকের ই.ভি.পি ও উইমেনস ব্যাংকিং প্রধান নিঘাত মমতাজ।
আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকিং মুরাদপুর শাখার ব্যবস্থাপক ও এভিপি মোহাম্মদ খলিলুর রহমান চৌধুরী, নাসিরাবাদ শাখার ব্যবস্থাপক ও এভিপি শামিনা আক্তার, ও.আর. নিজাম রোড শাখার ব্যবস্থাপক ও এসএভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অক্সিজেন মোড় শাখার ব্যবস্থাপক ও এভিপি মোহাম্মদ আসগর খান। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন উপস্থিত নারী উদ্যোক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।













