চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার ট্রান্সপোর্ট মার্চেন্ট গ্রুপের মতবিনিময় সভা

| বুধবার , ৪ নভেম্বর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার ট্রান্সপোর্ট মার্চেন্ট গ্রুপের উদ্যোগে গত সোমবার সকালে নির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি কাজী মোঃ এজাহারুল হক। সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রফিক)। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ–সভাপতি আবু বক্কর বাবুল, প্রচার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ) এবং বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আবু মুনছুর। মতবিনিময় সভায় সংগঠনের নতুন সদস্য ভর্তি, সংগঠনের সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ। তিনি সংগঠনের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপস্থিত সাধারণ সদস্যদের বিভিন্ন প্রশ্ন, মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এ সময় সংগঠনের পূর্ববর্তী ও বর্তমান আয়–ব্যয়ের হিসাব বিবরণী উপস্থাপন করেন অর্থ সম্পাদক মোঃ নুরুল আলম। তিনি আরো বলেন, সকল আয়–ব্যয়ের বিবরণী সংগঠনের নিজস্ব কার্যালয়ের নোটিশ বোর্ডে নিয়মিতভাবে সংরক্ষণ ও প্রকাশ করা হবে। সংগঠনের যেকোনো সদস্য চাইলে উক্ত নোটিশ বোর্ড থেকে হিসাব বিবরণী পর্যালোচনা করতে পারবেন। এতে আরো উপস্থিত ছিলেন মোঃ হাছান, দপ্তর সম্পাদক মোঃ ইকবাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোঃ রুবেল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ মাহফুজুর রহমান। পরিশেষে উপস্থিত সদস্যদের মধ্যে সমাপনী বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি কাজী মোঃ এজাহারুল হক। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকেন বাড়ছে ডেঙ্গু সংক্রমণ : চট্টগ্রামের বাস্তবতায় গবেষণার ঘাটতি ও করণীয়
পরবর্তী নিবন্ধচান্দঁগাও থানা যুবদলের মতবিনিময় সভা