পলাতক ফ্যাসিস্ট ও গুপ্ত রাজনৈতিক শক্তি পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে যুবদলের নেতা–কর্মীরা যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। গতকাল মঙ্গলবার বিকেলে চান্দঁগাও থানা যুবদলের উদ্যোগে সমসাময়িক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সাংগঠনিক সমৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক গুলজার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোরশেদ কামাল’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন।
মুহাম্মদ শাহেদ বলেন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় যুবসমাজের দায়িত্ব অনেক বেশি। দেশ ও মানুষের কল্যাণে যুবদলের নেতাকর্মীদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল আচরণ, মানবিক কর্মকাণ্ড এবং গণমানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই সংগঠনের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সহ–সাধারণ সম্পাদক জমির উদ্দিন আহমেদ মানিক, কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিন, সহ সম্পাদক শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, সাইদুল ইসলাম, সদস্য জাহেরি মাসুদ, ওয়ার্ড যুবদলের আহবায়ক আহবায়ক আকতার হোসেন, আবু বক্কর বাবু, মোহাম্মদ ইস্কান্দার, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ মঈন উদ্দিন, খোরশেদ আলম রুবেল, আলী আজম মাসুম, ইউসুফ আলী লিটন, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ নুরনবী, ছাবের আহমেদ।












