দ্যা কালার হুইল আর্ট স্কুলের আয়োজনে চিত্র প্রদর্শনী ও বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান গত ২ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নুরুল আফসার খালেদ।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম গ্রামার স্কুলের শিক্ষক ও আর্টিস্ট সাইফুদ্দিন সাইফু, কল্লোল একাউন্টিং অ্যাভুলেশনের পরিচালক কল্লোল চক্রবর্তী, শিশুসাহিত্যিক কেশব জিপসি এবং সিটি কর্পোরেশন কম্পিউটার ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর জয়ী বড়ুয়া।
অনুষ্ঠানের শুরুতে স্কুলের শিক্ষার্থীরা নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। চিত্র প্রদর্শনীতে শিক্ষার্থীদের আঁকা ৯৩টি শিল্পকর্ম প্রদর্শন করা হয়। বিভিন্ন বয়সি শিক্ষার্থীদের সৃজনশীলতা, কল্পনা ও শিল্পচর্চার প্রতিফলন ঘটেছে এসব শিল্পকর্মে। অনুষ্ঠানের অংশ হিসেবে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
দ্যা কালার হুইল আর্ট স্কুলের পরিচালক অপু চক্রবর্তী বলেন, শিশু–কিশোরদের সৃজনশীলতা বিকাশ, চিত্রকলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের প্রতিভাকে একটি সুন্দর প্ল্যাটফর্মে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রেস বিজ্ঞপ্তি।











