দ্বীন থেকে দূরত্বের কারণে মুসলিম উম্মাহ আজ দিশেহারা

চকরিয়ার পূর্ব বড়ভেওলা সিকদারপাড়ায় মাহফিলে বক্তারা

| রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা সিকদারপাড়া জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা, সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানা, হযরত খদিজাতুল কোবরা (রা.) বালিকা এতিমখানা ও বায়তুশ শরফ আল্লামা আবদুল হাই নদভী নূরানী মাদ্রাসার বার্ষিক সভা, পুরস্কার বিতরণ ও ইছালে ছাওয়াব মাহফিল গত ১৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব তৃতীয় অধিবেশনের প্রধান অতিথি রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.) বলেছেন, নৈতিক অবক্ষয়, পারস্পরিক দলাদলি এবং দ্বীন থেকে দূরত্বের কারণে মুসলিম উম্মাহ আজ দিশেহারা, নির্যাতিতনিপীড়িত। জায়নবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদের করালগ্রাসে ধ্বংস হচ্ছে একের পর এক সমৃদ্ধ মুসলিম জনপদ। বাদ এশা চতুর্থ অধিবেশনের প্রধান অতিথি সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বর্তমানে মুসলিম উম্মাহ্‌ মহাসংকটের ক্রান্তিকাল এবং এক বিপর্যয়কর পর্যায় অতিক্রম করছে। যে উম্মাহ ছিল একদিন বিশ্ব গড়ার ভূমিকায় এক প্রাণবন্ত, গতিশীল, জ্ঞানদীপ্ত ও কর্মচঞ্চল কারিগর, সেই উম্মাহ্‌ এখন নিশ্চল, জরাজীর্ণ এবং অনগ্রসর সভ্যতার প্রতীকে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে চার অধিবেশনে বিভক্ত সকাল দশটায় প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলী, মাওলানা ছলাহ উদ্দিন বেলাল, হাসানুল আবেদীন চৌধুরী (শুভ)। বাদ জুমা ২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের অধ্যাপক শাব্বির আহমদ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা এনামুল হক, অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, হারুন অর রশীদ। তকরির পেশ করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফারুক হোছাইন, অধ্যাপক মাওলানা নঈম কাদের, মাওলানা কাজী শিহাব উদ্দিন, . মাওলানা মুহাম্মদ ওয়ালী উল্লাহ মুঈন, মাওলানা মোহাম্মদ এরশাদ উল্লাহ বিন এনাম বাদ। মাগরিব ৩য় অধিবেশনের বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক মাস্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, ব্যাংকার মুহাম্মদ ওমর ফারুক সজিব। অতিথি ছিলেন মোহাম্মদ হারুন শেঠ, মোহাম্মদ নুরুল কবীর। বাদ এশা ৪র্থ অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন লংগদু মাইনি উত্তর গাথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের পরিচালক হাফেজ মাওলানা এসএম ফোরকান আহমদ, খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্সের পরিচালক মাওলানা মুহাম্মদ আবু ওসমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড শিপ ইয়ার্ডে নতুন ধাচের বিশেষ জাহাজ