সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে গত ২২ মে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তএক ১ পরিবারকে বাড়ি পুন: নির্মাণের আর্থিক চেক প্রদান করা হয়। প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক তত্ত্বাবধানে এবং সভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন বাংলাদেশের সেন্ট্রাল মেম্বার প্রকৌশলী মোমিনুল হক। ‘প্রয়াস মানুষের জন্য, প্রয়াস মানুষের কথা বলে’ এই স্লোগানকে সামনে রেখে চেক প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন লায়ন জি কে লালা। বিশেষ অতিথি ছিলেন লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম সভাপতি জাফর ইকবাল, উইম্যান চেম্বার পরিচালক সুবর্ণা দে, রিহ্যাব সেন্ট্রাল কমিটির পরিচালক সারিস্ত্ বিন্তে নুর, ফারুক আহমেদ, মহসীন উল কাদের, মোহাম্মদ হুমায়ুন কবির, এস কে চৌধুরী, আলতাফুর রশীদ বাবু, জাহেদুল ইসলাম জনি, মো: শাহজাহান, ওমর ফারুক খাঁন আসিফ, আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, মো. মাহির আসেফ বাবু, দিদারুল আলম চৌধুরী, সুলতান মাহমুদ রাজীব, নুসরাত জাহান, মো. রুকুনুর জামান তাসিন, জামাল হোসেন জনি, মো. সাকিবুর রহমান, ইঞ্জিনিয়ার মো. পারভেজ উদ্দীন, তাওসিফ হোসেন তাবিব, ওয়াজিহা রুহানা চৌধুরী, মীর তাফহীম কাদের, আবু হোরাইরা আকিব, শ্রেয়ান, সাফওয়ান আলম চৌধুরী, মো. খোরশেদ, নোবেল প্রমুখ। প্রধান অতিথি বলেন, দেশকে এগিয়ে নিতে সততার সাথে কাজ করে যাচ্ছে প্রয়াস এবং আগামীতেও প্রয়াস দেশের অবহেলিত, সুবিধাবঞ্চিত এবং নিম্নআয়ের মানুষদের জন্য কাজ করবে এই প্রত্যাশা রাখি। প্রেস বিজ্ঞপ্তি।












