দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির অঙ্গীকার

পটিয়ায় চাল বিতরণে এনামুল হক এমপি

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম এমপি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট আমি খুব কাছ থেকে উপলব্ধি করি। রাষ্ট্রের দায়িত্ব হলো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, আর জনপ্রতিনিধি হিসেবে আমি সবসময় সেই দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছি। পটিয়ার কোনো মানুষ যেন দুর্যোগের সময় না খেয়ে কষ্ট না পায়, সে লক্ষ্য নিয়েই সরকারের বরাদ্দ সঠিকভাবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে দেওয়ার কাজ করছি। মানবিক সহায়তা ও উন্নয়ন এই দুই ধারাকে সমন্বয় করেই পটিয়াকে এগিয়ে নিতে চাই। তিনি আরো বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির অঙ্গীকার।

তিনি গতকাল শনিবার পটিয়া পৌরসভা চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পৌর এলাকার দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন খোরশেদ আলম, বদরুল খায়ের চৌধুরী, গাজী আবু তাহের, তৌহিদুল আলম, আবদুল মাবুদ, মঈনুল আলম ছোটন, মিসকাত আহমেদ,হাবিবুর রহমান রিপন, আক্তারুজ্জামান বাবলু, এস এম নয়ন, মামুনুর রশীদ, এস এম রেজা রিপন,আবুল হোসেন, সানি, ছবুর, রবিউল হোসেন ছোটন, নবাব ও তৌহিদ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে কাজী নজরুল ইসলাম স্মরণে সভা ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধপটিয়া সিটি আইডিয়াল স্কুলে মা সমাবেশ ও ফল উৎসব