দক্ষিণ কাট্টলী দুর্গাপাড়ায় দামোদর উৎসব

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী দুর্গাপাড়ায় বৈষ্ণব চূড়ামণি ১০৮ হরিপদ দাস গোস্বামী প্রতিষ্ঠিত গৌর গদাধর ভাগবত সংঘের উদ্যোগে দামোদর উৎসব, নিয়ম সেবা ও মাসব্যাপী নগরকীর্তন এবং ৩৮তম বার্ষিক অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন মহোৎসব উপলক্ষে ধর্মসম্মেলন গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয়। মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি লায়ন বাসু চৌধুরীর সভাপতিত্বে ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা অধ্যাপক কৃষ্ণা দাশ।

উদ্বোধক ছিলেন জনতা ব্যাংকের সাবেক ডিজিএম লায়ন শম্ভু দাশ। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন কৈলাশ বিহারী সেন। মহান অতিথি ছিলেন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রুভেল দে ও ব্যবসায়ী বলাই চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশিষ চৌধুরী, সিনিয়র সহ–সভাপতি শিবু কুমার দাশ, বিপ্লব পাল চৌধুরী, লায়ন রবিন সাহা, নারীনেত্রী শিল্পী চৌধুরী, লায়ন পরিমল চন্দ্র দাশ, সঞ্জিত বণিক।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্তের সমাগত ঘটে। অনুষ্ঠানে পৌরহিত্য করেন সনাতন বাবাজী মহারাজ ও সংকল্প করেন বৈষ্ণবপ্রবর রতন সাধু। অধিবাস কীর্ত্তন করেন টিভি ও বেতার শিল্পী সুধামা দাশ সুজন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহ–সভাপতি উজ্জ্বল সরকার, জুয়েল মজুমদার, সাধারণ সম্পাদক পলাশ কুরী ও দুর্গাপাড়া যুব গোষ্ঠী। ধর্মসম্মেলনে বক্তারা বলেন, দামোদর উৎসব নিজেদের জাগানোর উৎসব। প্রদীপ জ্বালানোর মধ্যদিয়ে মূলতঃ অন্তর আত্মাকে বিকশিত করতে হবে। মানব সভ্যতাকে আলোকিত করতে ধর্মীয় চেতনার উন্মেষ অনস্বীকার্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র সেমিনার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে সিদ্দিকে আকবর হিফজখানা ও এতিমখানার উদ্বোধন উপলক্ষে সভা