থাইল্যান্ডকে আমদানি বাড়ানো, শুল্ক কমানোর প্রস্তাব বাংলাদেশের

| শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে বাংলাদেশ থেকে বেশি পরিমাণে ওষুধ ও পাটজাত পণ্য আমদানির পাশাপাশি শুল্ক কমানোর আহ্বান জানিয়েছে সরকার। গতকাল শুক্রবার ব্যাংককে চতুর্থ ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে বাণিজ্য ঘাটতি কমাতে দুটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে ওষুধ, পাট ও পাটজাত পণ্য রপ্তানি এবং থাই বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা–সক্ষমতা বাড়াতে শুল্ক কমানো। সভায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশি প্রতিনিধিদল এবং থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব একসিরি পিনতারুচি থাই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধকাল থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে : শ্রমমন্ত্রী
পরবর্তী নিবন্ধনরসিংদীতে গোলাগুলি ২ জন গুলিবিদ্ধ