ত্রয়োদশ আন্তঃধর্মীয় সমপ্রীতি সম্মিলন কাল

| শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

ত্বরিকামাইজভাণ্ডারীয়া’র প্রতিষ্ঠাতা গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (কঃ) জন্মদ্বিশতবার্ষিকী ও ১২০তম মহান ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ১০দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে আগামীকাল শনিবার ত্রয়োদশ আন্তঃধর্মীয় সমপ্রীতি সম্মিলন২০২৬ চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাইবিপ্লব স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম৯ সংসদীয় আসনের আবু সুফিয়ান এমপি। এতে বিভিন্ন ধর্মের ধর্মগুরু ও প্রাজ্ঞ আলোচকগণ অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় “পরিবর্তনশীল বিশ্বে ধর্মসাম্যের প্রয়োজনীয়তা ও ধর্মগ্রন্থ সমূহের নির্দেশনা” এর উপর আলোচনায় অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য সম্মিলনের আহবায়ক চ.বি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধজুম্‌’আর খুতবা
পরবর্তী নিবন্ধপ্রজন্মকে দক্ষ জনসম্পদে রূপান্তরে প্রশিক্ষণের বিকল্প নেই