নগরীর আইস ফ্যাক্টরি রোডে অবস্থিত তাওহিদুল উম্মাহ মাদরাসায় হিফয শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে মাদরাসার ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এস এ ফ্যামিলি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া দারুল মারিফ আল ইসলামিয়ার মুহাদ্দিস শায়খ আফিফ ফুরকান আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আল হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম, আন–নিসাএকাডেমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ মাহবুবুর রহমান, বায়তুল করিম মাদরাসার মুহাদ্দিস ও খতীব ইব্রাহিম আনোয়ারী, রেলওয়ে স্টেশন কলোনি সমাজকল্যাণ পরিষদের সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক সভাপতি জহিরুল ইসলাম, মাদরাসা আরাবিয়াহ তাজবীদুল কুরআন (মহিউস্সুন্নাহর) শিক্ষাপরিচালক হাফেজ মাওলানা সালামাতুল্লাহসহ অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং সমাজ সংস্কারে এগিয়ে আসার আহ্বান জানান। পরে অতিথিরা স্পেলিং বি কম্পিটিশন ও তাজবিদ ডিবেটে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং প্রধান অতিথি হিফজ প্রত্যাশী শিক্ষার্থীদের হিফজ সবক প্রদান করে দেশ–জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।













