ডেঙ্গু : প্রতিরোধমূলক ব্যবস্থা নিন

| সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ

বর্তমানে চট্টগ্রামে ডেঙ্গু রোগের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এডিস মশার বিস্তারের কারণে প্রতিদিন নতুন নতুন মানুষ আক্রান্ত হচ্ছেন। এতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ১ লা আগস্ট দৈনিক আজাদীর রিপোর্টে প্রকাশ ‘ডেঙ্গুতে ৬ মাসে জুলাইয়ে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু’ এবং ‘চট্টগ্রামে আরো ১৫ জন আক্রান্ত।’ যা সত্যিই উদ্বেগজনক। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। তাই নিয়মিত মশকনিধন কার্যক্রম পরিচালনা, জমে থাকা পানি অপসারণ, নালানর্দমা পরিষ্কার রাখা, জনসচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

মো. ইফতেখার রেজভী

শিক্ষার্থী, ৪র্থ বর্ষ

চট্টগ্রাম মেডিকেল কলেজ।

পূর্ববর্তী নিবন্ধ৭৮৬
পরবর্তী নিবন্ধহারিয়ে যাচ্ছে সামাজিক ও মানবিক মূল্যবোধ