ডাক দিয়ে যাই-এর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবস

| শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:৫৩ পূর্বাহ্ণ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহত যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে টাইগারপাসস্থ রেলওয়ে এম্পলয়িজ গার্লস হাই স্কুলে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাউবি শিক্ষার্থীদের কল্যাণমূলক অরাজনৈতিক সংগঠন ‘ডাক দিয়ে যাই’ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আয়োজিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে এমপ্লয়িজ গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক ও সমন্বয়কারী মোহাম্মদ জাকের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষিকা আমেনা শরমিন, সিনিয়র শিক্ষক মুজিবুল হক।

সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. পারভেজ খাঁনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজি জাকির হোসেন। উপস্থিত ছিলেন শিক্ষক মুহাম্মদ সাইফুল্লাহ, সোহেল খান, প্রশান্ত দাশ, সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সাকিল, দপ্তর সম্পাদক আশিক হোসেন রাসেল, বিএ/বিএসএস সম্পাদক মেহরাজ, সহ আপ্যায়ন সম্পাদক মাসুম হোসেন, সদস্য সামিয়া ও শিল্পীসহ বাউবি শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে কৃষকদের মাঝে আরএফপির বীজ ও সার বিতরণ
পরবর্তী নিবন্ধগণভোটের গণরায় মেনে রাজনৈতিক সংকট নিরসনের উদ্যোগ নিতে হবে