রিলিজিয়নস ফর পিসের (আরএফপি) উদ্যোগে বান্দরবান নোয়াপতং মূখপাড়ায় কৃষকদের মাঝে শস্যবীজ ও সার বিতরণ করা হয়েছে। সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনপদ বান্দরবানের ২২ কৃষক পরিবারের হাতে গত ৫ আগস্ট এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন আরএফপি বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাছুম আহমেদ, অর্থ সম্পাদক কাফকোর প্রশাসনিক কর্মকর্তা বিশ্বজিৎ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের, নির্বাহী সদস্য কোকো ওয়াই মারমা, শান্তিকর্মী মেজর (অব.) ওয়াং টিং মারমা, আরএফপি বান্দরবানের চিংথোয়াই মারমা, নোয়াপতং মূখপাড়া কারবারী মং ছোহ্রী মারমা, পাড়ার প্রতিনিধি চনুমং মারমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












