টেকনাফে ২০ কেজি গাঁজা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:১৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফের নাইট্যংপাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় কাউকে আটক করতে পারা যায়নি। উদ্ধারকৃত মাদকের মূল্য ৬ লক্ষাধিক টাকা বলে কোস্টগার্ড জানিয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি আরো বলেন, গত বুধবার রাত ১০ টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের মৌসুমী ফল উৎসব উদযাপন
পরবর্তী নিবন্ধচবি আইকিউএসির প্রশিক্ষণ কর্মসূচি