ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের মৌসুমী ফল উৎসব উদযাপন

| শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:১৭ পূর্বাহ্ণ

পূর্ব নাসিরাবাদস্থ ২ নম্বর গেটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে এবং আরবি বিভাগের কোঅর্ডিনেটর সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী থানা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আবু তোরাব মোহাম্মদ হাসান, পরিচালনা পরিষদের ম্যানেজিং ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ, ডা. আব্দুল্লাহ খান, অধ্যক্ষ মুস্তফা রেজাউল মনির, এস কে এম আনিসদ্দৌলা, স্থপতি আল নোমান মোহাম্মদ ইউনুস, ডাঃ এম..এইচ. সালাহউদ্দিন চৌধুরী, জাফর উল্লাহ চৌধুরী এবং নাসির উদ্দিন। বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কোঅর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কোঅর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কোঅর্ডিনেটর নার্গিস আকতার আতিয়া রহমানি, দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ তাহসিন, ফারিহা ফারনাজ ও রোখসানা খানম, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। সকল শিক্ষকশিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ মৌসুমী ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্য সুরক্ষা এবং রোগ প্রতিরোধে বিভিন্ন ফলের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের জাঙ্ক ফুড পরিহার করে নিয়মিত মৌসুমী ফল গ্রহণের প্রতি উৎসাহিত করেন।

পূর্ববর্তী নিবন্ধকুয়েতের মার্কিন ঘাঁটিত দুঃসাহসিক অভিযানের বিবরণ দিলেন ইরানি পাইলটরা
পরবর্তী নিবন্ধটেকনাফে ২০ কেজি গাঁজা উদ্ধার