টেকনাফে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১৫ মে, ২০২৪ at ৭:৫২ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ থেকে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মোহাম্মদ শফিককে (৩২) আটক করেছে র‌্যাব। গত ১৩ মে সাড়ে ৫টার দিকে এই অভিযান চালানো হয়। আটক শফিক হ্নীলা মৌলভীবাজার মরিচ্যাঘোনার মৃত আবদুল গফুরের ছেলে। র‌্যাব–১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনে প্রথম ভূগর্ভস্থ স্কুলের যাত্রা শুরু
পরবর্তী নিবন্ধপলোগ্রাউন্ড থেকে পাঁচটি টিপ ছোরাসহ গ্রেপ্তার ৭