​টিসিজেএ’র প্রীতি ফুটবল ম্যাচ আজ ​

| মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৫:৩০ পূর্বাহ্ণ

টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের আয়োজনে আজ ৩০ জুন মঙ্গলবার ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিল’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে গতকাল সোমবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে দুই দলের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। ট্রফি ও জার্সি উন্মোচন করেন আর্জেন্টিনা দলের অধিনায়ক আবু জাহেদ এবং ব্রাজিল দলের অধিনায়ক সাখাওয়াত হোসেন টিপু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিসিজেএ সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন, সহসভাপতি সানজীব দে, যুগ্ম সম্পাদক বাসু দে, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম টিপু, সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিব এবং সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।

আজ মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে কর্মরত বিভিন্ন টেলিভিশন চ্যানেলের গণমাধ্যমকর্মীরা দুই দলের জার্সি গায়ে মাঠ মাতাবেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার হাসিনা জামাল ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধজেন্ট্রো গো-কার্ট টুর্নামেন্টের সমাপনী