চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের পদক বিজয়ী ছাত্র–ছাত্রীরা। ১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক অর্জন করে। নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতায়ও চট্টগ্রাম বিভাগের হয়ে জাতীয় পর্যায়ে রৌপ্য পদক অর্জন করে এ স্কুলের সদস্য। জেলা প্রশাসক ছাত্রছাত্রীদের এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি পদকবিজয়ীদের গলায় মেডেল ও হাতে সনদ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সহ– সভাপতি বুজেট ডায়েস, উষা হ্লা মারমা এবং এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্স ধারী কোচ এবং বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের প্রতিষ্ঠাতা কোচ ও সাধারণ সম্পাদক শিহান এ বি রনি।












