জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে

চট্টগ্রাম প্রেস ক্লাবের অনুষ্ঠানে মেয়র

| শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৭:২৭ পূর্বাহ্ণ

জুলাইযোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। তিনি বলেন, যারা অসহায় অবস্থায় এখনো হাসপাতালে আছে, বেডে কাতরাচ্ছে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আর যারা শহীদ হয়েছে, তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং জুলাই আহতদের পাশে আমাদের দাঁড়াতে হবে। যদি আমরা স্বস্ব ক্ষেত্রে তাদেরকে সাহায্য করতে পারি, তাহলে জুলাই শহীদরা যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদের আত্মা শান্তি পাবে। তিনি গত ৫ আগস্ট ভিআইপি লাউঞ্জে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৩ দিনের কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০২৪ জুলাই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে একটি সংগ্রামে আবালবৃদ্ধবনিতা, ছাত্রজনতা যেভাবে অংশগ্রহণ করেছে, সেটারই ফলশ্রুতিতে আমরা জুলাইআগস্টের এই একটি নতুন সরকার পেয়েছি।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনওয়াজ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর, প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত, সিনিয়র সহসভাপতি মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ।

অনুষ্ঠানে অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, সাইফুল ইসলাম শিল্পী ও আরিচ আহমদ শাহসহ প্রেস ক্লাবের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুতের ভুতুড়ে বিলের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সাথে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ম্যানেজিং ট্রাস্টের মতবিনিময়