জীবন রক্ষার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা খুবই জরুরি

হাটহাজারীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের অনুষ্ঠানে মীর হেলাল

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৫:২৩ পূর্বাহ্ণ

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন। গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়এই নীতিতে বিশ্বাসী ছিলেন জিয়া। তিনি গতকাল বৃহস্পতিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) হাটহাজারীস্থ রিসার্চ ও ফার্ম ক্যাম্পাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, মানুষের জীবন রক্ষার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা খুবই জরুরি। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি চারা রোপণ কর্মসূচি গ্রহণ করেছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে বাসযোগ্য সমাজ ও দেশ গঠন করতে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা রোপণ করলে হবে না রোপিত চারা সঠিকভাবে পরিচর্যা করতে হবে। জিয়াউর রহমান ফাউন্ডেশন কৃষি, চট্টগ্রাম বিভাগের মনিটর প্রফেসর ড. মো. আহসানুল হক রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভাসু উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান। বক্তব্য রাখেন প্রফেসর এ কে এম সাইফুদ্দিন, . মিজানুর রহমান, . আহসানউল্যাহ, প্রফেসর নূরুল হক, . তফাজ্জল হোসেন রনি, . মনিরুজ্জামান, . আতিউর রহমান ও সিভাসু ছাত্র দলের সভাপতি জিয়াউদ্দীন।

সৈয়দ মুনিয়া জিলশাদ ও মো. শাহরিয়ার হোসেন তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কুরআন থেকে তেলোয়াত ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবু তোয়াব। শুরুতে প্রতিমন্ত্রী ক্যাম্পাসে একটি ফলদ গাছের চারা রোপণ করে ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং ট্রাস্টের অভিষেক
পরবর্তী নিবন্ধডায়মন্ড সিমেন্টের গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন