দি চিটাগং ট্রাস্ট–বাংলাদেশ’র (সিটিবি) অভিষেক চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে গত ২১ জুন অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন প্রধান পৃষ্ঠপোষক বাবুল ঘোষ বাবুন। প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন কুণ্ডেশ্বরী ঔষধালয়ের ব্যবস্থাপনা পরিচালক বাসুদেব সিংহ, ট্রাস্টের সাবেক চেয়ারম্যান নারায়ন চন্দ্র মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব প্রবাল দে। অধ্যক্ষ অনুপ চক্রবর্তী ও অ্যাড. তৃষ্ণা ভট্টাচার্য্যের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদীশ মল্লিক, দোলন কান্তি দাশ, তারানাথ চক্রবর্তী, প্রদীপ দাশ পরাগ, সৈকত ভট্টাচার্য্য, দেবব্রত শীল বাসু, জিকু দত্ত, রাজীব দে শম্ভু, কাজল পালিত, শ্যামল বিশ্বাস, রতন দে, ইঞ্জিনিয়ার সৈকত দে, প্রসূণ চৌধুরী, রূপনা চৌধুরী রুপা, শ্যামল বৈদ্য, কৃত্তিকা চক্রবর্তী, বিপ্লব চৌধুরী, লক্ষ্মী সরকার, বিভাষ দাশ, ঊষা আচার্য্য, এস প্রকাশ পাল, প্রান্ত দেওয়ানজী, রানা দাশ, রয়েল চৌধুরী, মীরাজ দাশ জয়, তপন ধর, কাঞ্চন গুপ্ত, উত্তম কুমার বিশ্বাস, প্রবাল দত্ত প্রমুখ। শপথবাক্য পাঠ করান অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।











