বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ পরিষদের নতুন সাংগঠনিক কমিটির সভা গত ১৯ সেপ্টেম্বর নগরের জামালখানে পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ মোজাফ্ফর আহমদ। সভায় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি শেখ মোজাফ্ফর আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তুতুল বাহার, অধ্যাপক আবু বক্কর সিদ্দিকী, ডা. মনিরুল হক, মো. শোয়েব, মো. ইছা খান, রাজীব শীল, ফয়সাল উদ্দীন নয়ন, তাহেরা শারমিন, রাজন বড়ুয়া, আইনুন নাহার, জান্নাতুল মাওয়া মারুফা, গিয়াস হায়দার চৌধুরী, আনোয়ারুল হক চৌধুরী ও ফরিদুল আলম। সভায় ডেঙ্গুর বর্তমান পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।











