সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর (৭৯) গতকাল সোমবার বেলা ১১টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মুক্তিযোদ্ধা আবুল মনসুর সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দপুর গ্রামের আবদুল খালেক ভেন্ডারের ২য় ছেলে। তার নামাজে জানাজা আজ মঙ্গলবার বাদ আছর সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় পৌরসভাস্থ এলাকার চৌধুরী পাড়ায় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।













