বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে মে দিবসের সমাবেশ গত ১ মে নতুন রেলস্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম টিইউসি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা। নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে বোর্ড গঠন করার জন্যে বর্তমান সরকারের প্রতি দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ মুছা, সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ জাহিদ, নাভানা ব্যাটারিজের সিবিএ সভাপতি মো. আবু তাহের, মাহাবুবুল হক চৌধুরী, অ্যাডভোকেট জহির উদ্দিন মাহমুদ, বেকারি শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, শেফ একতা সংগঠনের সভাপতি মো. মোসলেহ উদ্দিন শান্ত, গার্মেন্ট টিইউসির সাধারণ সম্পাদক নুরুল আবছার লিটন, আদিবাসী শ্রমিক কল্যাণ ফোরামের সভাপতি রমেল চাকমা, টোটাল গ্যাসের শ্রমিক নেতা আব্দুর রহিম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন বন্দর সিবিএর সাবেক নেতা নুরুচ্ছাফা ভুঁইয়া। প্রেস বিজ্ঞপ্তি।













