জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

| বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে আজ সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা ডাকা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ কথা জানানো হয়েছে। খবর বাসসের।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ০২–২২৩৩৮১৭২৫, ০২–৪১০৫০৯১২, ০২–৪১০৫০৯১৬ ও ০২–৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর : ০২–২২৩৩৮৩৩৯৭, ০২–৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএনবিআর আন্দোলনে সুবিধাভোগী ব্যবসায়ীদের ইন্ধন দেখছেন অর্থ উপদেষ্টা
পরবর্তী নিবন্ধঅর্থনৈতিক সচ্ছলতা ছাড়া নারীর ক্ষমতায়ন সম্ভব নয়