বাপ্ রে বাপ্! সুহৃদ তুমি?
চেনার উপায় নেই!
ঝোপটি বুঝে কোপটি মারো
পিছন ফিরি যেই।
সামনে এলে গদগদ
মুখের আস্ফালন,
আড়াল হলেই করে বেড়াও
চরিত্রের স্খলন।
হয়তো কিছু মজা খুঁজো
ছড়িয়ে কথার ফুল,
নয়তো নিজে পোক্ত করো
সম্পর্কেরই মূল।
কী আসে যায় ভাঙে যদি
পারস্পরিক সেতু,
কেউ বা যদি ভুলটি বুঝে
তোমার ছলের হেতু।
সময় এসে মুচকি হেসে
শুধরে দেবে ভুল,
স্থানটি কোথায় পাবে বলো
হারালে দুই কূল?








