চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন

| রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন হয়েছে। গতকাল শনিবার একাডেমিক কাউন্সিল কক্ষে উক্ত প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু। উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ পরিচালক অধ্যাপক ড. মো. আবু মোয়াজ্জেম হোসাইন, টিম ব্লিটজারের অ্যাডভাইজর ও যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. আফনান হাসান, টিম ব্লিটজারের মডারেটর ও যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল রিফাত এবং টিম ব্লিটজারের লিডারসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী রুবাইয়াত তাসনিম সিমি। এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে প্রশাসনের সাথে ইসরাফিল খসরুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

একইসাথে ফর্মুলা স্টুডেন্ট চায়না ২০২৭ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে শিক্ষার্থীদের ফর্মূলা কার প্রজেক্টের সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদাওয়াতে দ্বীন রাসূল (সা.) এর মাধ্যমেই পূর্ণতা পেয়েছে
পরবর্তী নিবন্ধলেখনীর মাধ্যমে সমাজের বাস্তবতা তুলে ধরতে হবে