চিরায়ত বাংলা গানে মাতালেন তসলিম ও অভি

| সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২৬ পূর্বাহ্ণ

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের আয়োজনে গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো চিরায়ত বাংলা গানের অনুষ্ঠান ‘ময়ূরপঙ্খী নায়’। এতে লোকগান, বাউলগান, মরমীগান ও আঞ্চলিক গান পরিবেশন করে উপস্থিত দর্শকশ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী তসলিম কাজল ও প্রশান্ত দাশ অভি। অনুষ্ঠানে প্রধান অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ রোশাঙ্গির বাচ্চু বলেন, লোকগান, বাউলগান ও মরমী সাধকদের গান আমাদের সংস্কৃতির প্রধান ভিত্তি। তাই এসব গানের কাছে আমাদের ফিরে যেতে হবে বারবার।

দুই শিল্পীর এই সংগীতসন্ধ্যা উদ্বোধন করেন সমাজকর্মী এ এইচ এম আজাদ চৌধুরী। সভাপতিত্ব করেন ত্রিতরঙ্গের অন্যতম সংগঠক কবি শহিদ মিয়া বাহার। আবৃত্তিশিল্পী অ্যাডভোকেট তৃষ্ণা ভট্টাচার্য্য ও আবৃত্তিশিল্পী সাংবাদিক ফারুক তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক আকতার কামাল চৌধুরী।

সংগঠনের পক্ষ থেকে শিল্পীদের অনুষ্ঠান স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন ত্রিতরঙ্গের সংগঠক হিমেল ইসহাক, আফতাব উদ্দিন আহমেদ ডিকেন্স, রকিব ভুঁইয়া, আলিউর রহমান, দেবদুলাল ভৌমিক, জিয়াউদ্দিন আহমেদ চৌধুরী, . মাহাবুব সরওয়ার ও শেখ সাব্বির আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযে সিনেমা আনোয়ার হোসেনকে বানিয়েছিল ‘নবাব’
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৪.২৪ কোটি টাকা