সিএসইতে লেনদেন ১৪.২৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২৭ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ১৪.২৪ কোটি টাকা। ১,৪৩২ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৩.৪০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১৫০.৮৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৭১৫.৮২ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ৯.০৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৭০.১১ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৮.৬১ পয়েন্ট কমেছে, যা হলো ৮১২.৭৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ২৫.০৮ পয়েন্ট কমেছে, যা হলো ২,১২৯.০৭। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫০,৪৬২.৭৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৯,১৩৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬১৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৫ টির, দাম কমেছে ১৩৮ টি আর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

পূর্ববর্তী নিবন্ধচিরায়ত বাংলা গানে মাতালেন তসলিম ও অভি