চিররথের গান

হাসান মসফিক | শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

চিররথ, গুহা ছেড়ে বের হয়ে আসো এবার, বইয়ে দাও দু’মুঠো ক্লান্তির গান। কেশর ছুঁয়ে দেখি, গ্রীবা ছুঁয়ে দেখিব্যর্থ জীবনীপঞ্জি, তুমি কার কাছে যাবে? শুক্রসমগ্র, তুমি কার কাছে যাবে? কালিমালিপ্ত হাহাকার, তুমি কার দিকে যাবে?

আজ শুধু খুচরো কিছু জুঁই আছে। তুমি নেবে? ফুলগাছের তলায় বেহুলার বাঁশি পড়ে আছে। ঝড় শেষ। সাদা রঙের পালক হাতে ছুটে বেড়ানো কাঠবিড়ালী, তুমি রবে, নীরবে?

পূর্ববর্তী নিবন্ধমার্সিয়া
পরবর্তী নিবন্ধতরুণদের কাব্যচর্চা; কালের গহ্বরে হারিয়ে যাওয়া কালি