চিটাগাং ইম্পেরিয়াল রোটারি ক্লাবের প্রথম ক্লাব অ্যাসেম্বলি ও (২০২৬–২৭) রোটা বর্ষের প্রথম নিয়মিত সভা গত ১১ জুলাই নগরীর আগ্রাবাদের একটি রেস্তোরাঁয় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান উজ্জ্বল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটা. অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু। রোটা. মোহাম্মদ নুরুদ্দিন প্রেসিডেন্ট রোটা. উজ্জ্বল কান্তি বড়ুয়াকে প্রেসিডেন্ট কলার পরিয়ে দেন। এরপরে বাজেট ও ইয়ার প্লান উপস্থাপন করেন। সভায় বক্তব্য রাখেন রোটা. মো. নজরুল ইসলাম নান্টু, রোটা. এম মাসুদুর রহমান মজুমদার, রোটা. অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, রোটা. কাজী আব্দুর রহিম মানিক, ক্লাব সেক্রেটারি রোটা. রফিকুল ইসলাম, রোটা. দুর্জয় পাল,অনলাইনে অংশগ্রহণ করেন রোটা. আবুল কালাম আজাদ তুহিন, প্রমুখ। সভায় পরিবেশ সুরক্ষায় ১০ হাজার গাছের চারা রোপণ করা ও প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়।











